নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা মেম্বার আলেয়া বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করিমপাড়া গ্রামের মরহুম আব্দুস ছাত্তার মন্ডলের সহধর্মিণী ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশ:
আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। এক শোক বার্তায় তারা বলেন, “তিনি একজন নিবেদিতপ্রাণ নেত্রী ও জনসেবক ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা মরহুমার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।