সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

গাবতলীতে হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক, গাবতলী: বগুড়ার গাবতলীর হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাবতলীর কৃতি সন্তান, বগুড়া জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. আর. হাসান পলাশ। তাঁর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মো. মোস্তাফিজার রহমান মোস্তা।

​পুরস্কার বিতরণীকালে মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি শেষ হয় এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin