শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলীর জমিরবাড়িয়ায় বায়োগ্যাস পল্লী: তরুণ উদ্যোক্তা আতিকুল ইসলাম বিপ্লবের ব্যতিক্রমী উদ্যোগ

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৭৯ Time View

গাবতলীর জমিরবাড়িয়ায় বায়োগ্যাস পল্লী: তরুণ উদ্যোক্তা আতিকুল ইসলাম বিপ্লবের ব্যতিক্রমী উদ্যোগ
সংবাদদাতা, বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের জমিরবাড়িয়া গ্রামে গড়ে উঠেছে একটি আধুনিক বায়োগ্যাস পল্লী। তরুণ উদ্যোক্তা আতিকুল ইসলাম বিপ্লবের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার সার্বিক সহযোগিতায় এই পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বায়োগ্যাস পল্লী স্থাপনের মাধ্যমে গ্রামবাসীরা এখন রান্নার জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করতে পারছেন। এতে করে কাঠ ও অন্যান্য জ্বালানির ওপর নির্ভরতা কমছে, পাশাপাশি পরিবেশ দূষণও হ্রাস পাচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে গবাদিপশুর বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা হচ্ছে, যা একদিকে সাশ্রয়ী এবং অন্যদিকে টেকসই জ্বালানি ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া উৎপাদিত স্লারি জৈব সার হিসেবে ব্যবহৃত হওয়ায় কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে।
উদ্যোক্তা আতিকুল ইসলাম বিপ্লব জানান, “গ্রামের মানুষকে স্বল্প খরচে নিরাপদ জ্বালানির আওতায় আনা এবং পরিবেশ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই বায়োগ্যাস পল্লী তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করেছে এবং খরচ কমাতে সহায়তা করছে।
উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ গ্রামীণ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্প গ্রহণকারী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় আমরা আতিকুল ইসলাম বিপ্লব ভাইয়ের মাধ্যমে এই বায়োগ্যাস পেয়েছি সাথে ২দুই লক্ষ্য টাকা ঋন পেয়েছি যা তিন বছরে পরিশোধ করা যাবে  সুদ ৫%একথায় তিনি আমাদের এলাকার ৩০জন কে এই ব্যবস্থা করে দিছেন এবং আরো অনেকেই এটা নেওয়ার প্রশিক্ষন নিচ্ছে  শুধু বায়োগ্যাস নয় আতিক এই এলাকার মানুষের বিপদে আপদে সব সময় পাশে দ্বারান  মসজিদ মাদ্রসা, মন্দির,  ক্যান্সারের রোগী কে সহযোগিতার হাত বারে দেন সুবিধাভোগী মমিন, বিপ্লব বলেন ভাই একজন ভালো মনের মানুষ তিনি বিনাস্বার্থে তিনি মানুষের পাশে দ্বারান এলাকার যুবকদের সাথে কথা বলে জানাযায় তিনি এলাকা কে মাদক মুক্ত করতে নিজ খরচে তিনি এলাকায় ক্রিড়া  সামগ্রী বিতরণ করেন অসহায় শিক্ষার্থীদের পাশে দ্বারান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin