শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের আগমন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের আগমন
নিজস্ব প্রতিবেদক:
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহান নেতা জনাব তারেক রহমান প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আগমন করেন।
আগমনের পূর্ব মুহূর্তে কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ফটোসেশানে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার মাহদী আমিন, ব্যারিস্টার আবু সায়েম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুকিব, ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুল আহমেদ খান রুবেল।
নেতাকর্মীরা এ ঐতিহাসিক মুহূর্তকে দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin