শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

চুয়াডাঙ্গা ভাই ভাই ফুসকা হাউজে ৬০ হাজার টাকা জরিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View
  • চুয়াডাঙ্গা ভাই ভাই ফুসকা হাউজে ৬০ হাজার টাকা জরিমান।

    চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে একটি খাবার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডে অবস্থিত মেসার্স ভাই ভাই ফুসকা হাউজে এ অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আগেও সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুত করছিল। অভিযানের সময় ফুচকা তৈরিতে পচা আলু ও মেয়াদোত্তীর্ণ দই ব্যবহার, আগের দিনের বাসি চিকেন ও অন্যান্য খাবার ফ্রিজে রেখে পুনরায় তেলে গরম করে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে।

    এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক ওহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পচা আলু ও বাসি খাবার জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত করা এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের নির্দেশ দেন। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin