শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

জাগুলী গোলাপাড়া একতা সংঘের তরুণদের ফুটবল উপহার দিল ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০৯ Time View

জাগুলী গোলাপাড়া একতা সংঘের তরুণদের ফুটবল উপহার দিল ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’
​গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’র পক্ষ থেকে স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
​সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জাগুলী গোলাপাড়া একতা সংঘের তরুণ ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন ইছামতি সামাজিক সেবা সংস্থার নেতৃবৃন্দ।
​ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন ইছামতি সামাজিক সেবা সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মো. সামছুজ্জোহা তালুকদার শামীম এবং সংস্থার অন্যতম নির্বাহী সদস্য বাবুল মিয়া।
​ফুটবল হস্তান্তরের সময় ইছামতি সামাজিক সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. সামছুজ্জোহা তালুকদার শামীম বলেন, “তরুণরাই সমাজের শক্তি। তারা যেন অবসরে মোবাইল আসক্তি বা অন্য কোনো অপসংস্কৃতিতে জড়িয়ে না পড়ে, সেজন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠের চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। ইছামতি সামাজিক সেবা সংস্থা সবসময় তরুণদের ইতিবাচক কাজের পাশে থাকবে।”
​উপহার পেয়ে জাগুলী গোলাপাড়া একতা সংঘের যুবকেরা ইছামতি সামাজিক সেবা সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একতা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin