জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আজিজুল হক কলেজ ছাত্রদলের “ক্লিন ক্যাম্পাস” উদ্বোধন
বগুড়া: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ আলী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল।
আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়ের হোসেন নাহিদ, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, অনিক, মারফি, জয়া, জিহাদ ও সদস্য সচিব রাফিউল আল আমিনসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম চলমান থাকবে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।