শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

বগুড়া প্রতিনিধি:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশারফ হোসেন,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সহীদ-উন-নবী সালাম,
এবং ভিপি কে এম খাইরুল বাসার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন—
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব,
সদস্য সচিব রাফিউল আল আমিন শাহ,
শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা,
সদস্য সচিব সোহাগ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ও জনতার যৌথ বিপ্লবের স্মরণীয় দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, ছাত্রদল সেই আদর্শ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা-মহানগরের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin