ঝড়ের কবলে পড়ে গাবতলীতে বিধবার মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি; এমপি মোরশেদ মিল্টনের গভীর শোক
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে আমিনা বেওয়া নামের এক অবহেলিত বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (২৫ মে) উপজেলার জয়ভোগা দিঘাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এমপি’র শোক প্রকাশ:
জয়ভোগা দিঘাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমিনা বেওয়ার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তফা জনাব মোরশেদ মিল্টন
এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।