শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত।

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাঁধন মন্ডল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ভবরপাড়া মিশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের টোটন মন্ডলের একমাত্র ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন মোটরসাইকেল (মেহেরপুর-ল-১২-০৬৫১) নিয়ে কেদারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিপরীতমুখী বালু বোঝাই ট্রাক (আব্দুল করিম ট্রেডার্স- কুষ্টিয়া-ট-১১-২৬৪৭) এর সাথে তার সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করেছে, ট্রাক চালক ঘটনার পর পরেই লাপাত্তা । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin