ট্রাভেল পাসের জন্য আবেদন
করেছেন তারেক রহমান
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সংশ্লিষ্ট একটি সূত্র যমুনা টেলিভিশনকে জানিয়েছে, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সরকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। অর্থাৎ ওই ফ্লাইটে তিনিসহ মোট ৬ জন দেশে ফিরছেন।