শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ঠুকঠাক শব্দে জেগে উঠেছে নওগাঁর কামারপল্লী

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৬ Time View

ঠুকঠাক শব্দে জেগে উঠেছে নওগাঁর কামারপল্লী

‎মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি ।। মুসলিম জাহানের জন্য কুরবানি করা মহান আল্লাহর নির্দেশ। পবিত্র ঈদুল আযহা ও কুরবানি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের অনন্য ইবাদত। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছরই মুসলিম উম্মাহর সামনে হাজির হয় এই উৎসব। পবিত্র ঈদ উল আযহায় সবচেয়ে বেশি চাহিদা থাকে দা, ছুরি, বঁটি, চাকু, চাপাতি, কাস্তে, কুড়ালসহ পশু কুরবানির জন্য প্রয়োজন পশুর মাংস কাটার লোহার তৈরি বিভিন্নসরঞ্জামের। আর তাই ব্যস্ততা বেড়ে গেছে নওগাঁরকামারপল্লীতে। দম ফেলার মত যেন সময় নেই এ শিল্পের সাথে জড়িত কারিগরদের।
‎কামার পল্লীগুলোতে গিয়ে দেখা যায়, হাপরের টানে কয়লার চুলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। জ্বলে ওঠা আগুনের ফুলকিতে লোহাও হয়ে উঠছে সূর্যবর্ণ। দগদগে গরম লোহায় দিন-রাত হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর কামার পল্লীর এলাকাগুলো। শহর থেকে শুরু করে গ্রামে পর্যায়ে কামার পল্লীতে এখন টংটাং শব্দে মুররিত চারপাশ। সবখানেই কর্মব্যস্ততার একই চিত্র। সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে দ্বিগুণ। কামাররা সকলেই এখন ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বঁটিতে শাণ দিতে। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের।

‎কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায়, স্প্রিং লোহা (পাকা লোহা) ও কাঁচা লোহা দিয়ে উপকরণ তৈরি করা হয়। স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভাল, তবে দাম বেশি। আর কাঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামূলকভাবে কম। এ ছাড়াব্যবহার করা হয় এঙ্গেল, ব্লাকবার, রড, স্টিং, রেললাইনের লোহা, গাড়ির পাত ইত্যাদি, যা দিয়ে ছুরি, কাটারি, বটি, দা ও কুঠার ইত্যাদি তৈরি করে থাকি।মানভেদে পশুর চামড়া ছাড়ানো ছুরি ১০০ থেকে ২০০, দা ২০০ থেকে ৩৫০ টাকা, বঁটি ২৫০ থেকে ৫০০, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ১ হাজার টাকা, চাপাতি ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

‎কথা হয় নওগাঁ উপজেলা সদরের কামারশিল্পের সাথে জড়িত রনির কর্মকারের সাথে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে আমার দোকানে কর্মব্যস্ততা অনেক গুণে বেড়ে গেছে। এ মুহুর্তে দম ফেলারও সময় নেই। পাইকারি ব্যবসার সাথে সাথে স্থানীয় ক্রেতাদের অসংখ্য অর্ডার রয়েছে আমার। বছরের এই সময়টাতে রোজগার বেশি হলেও অন্য সময়ে তুলনামূলকভাবে রোজগার কম হয়। তিনি বলেন মূলত, এটি আমাদের পূর্বপুরুষের পেশা। আমার বাবা-দাদু কামারের কাজ করতো। তাদেরকে সহয়োগিতা করতেই একাজে আমার জড়িয়ে যাওয়া।

‎আরেক কারিগর পাল বলেন, ২৫বছর ধরে এ পেশায় আছি। প্রতি বছরই কুরবানির ঈদের জন্য অপেক্ষায় থাকি আমরা। ঈদ মৌসুমে বছরের ভালো টাকা উপার্জন করা যায়। পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে লোহার তৈরী ধারালো অস্ত্রের প্রয়োজন হয়। আর এজন্যই ঈদকে ঘিরে কামারদের তৈরি দা, বটি, ছুরি, চাপাতি বিক্রি হচ্ছে এখন।

‎সদর উপজেলার শিবপুর বাজারের কারিগর রবীন্দ্রনাথ শাহা বলেন, ৩০বছর ধরে এ পেশার সাথে যুক্ত আছি। আয়ের প্রধান উৎস এ পেশা। সারা বছর কম বেচা-কেনা থাকলেও ঈদুল আযহাকে সামনে রেখে বেশি বেচা-কেনা হয়। আমাদের সহজ শর্তে ঋণ দেওয়া হলে আরও ভালো ভাবে কাজ করতে পারবো।


‎স্থানীয়দের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে কামারপাড়ার ব্যস্ততা। এখন থেকেই প্রতিদিন ভিড় বাড়ছে বিভিন্ন কর্মশালায়। অনেকেই দূর-দূরান্ত থেকেও আসছেন প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও শান দিতে।

‎শুধু লোহা পেটানোর শব্দ নয়, কামারপাড়ার প্রতিটি টুংটাং শব্দ যেন জানান দিচ্ছে গ্রামের মানুষ প্রস্তুত হচ্ছে ত্যাগের মহোৎসব পবিত্র ঈদুল আযহাকে ঘিরে।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
২০.০৫.২০২৬
০১৭৫৭৫৮৬৯১২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin