শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ডিজিটাল প্রচারণায় বগুড়ায় জমে উঠলো দাঁড়িপাল্লার আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

ডিজিটাল প্রচারণায় বগুড়ায় জমে উঠলো দাঁড়িপাল্লার আলোচনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ি বগুড়ায় পৌঁছেছে। বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লার এই ডিজিটাল প্রচারণা সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।

বগুড়া-৬ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রচারণার গাড়িতে উঠে শহর ঘুরে দেখেন। এ সময় গাড়িটি ঘিরে ধরে বিপুল সংখ্যক মানুষ, ওঠে স্লোগান। প্রার্থী আবিদুর রহমান সোহেল হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন।

জনসমাবেশে তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়েছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে বগুড়াতেও। দীর্ঘদিন ধরে মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শহর থেকে গ্রাম—সবখানে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট বলে দাবি করেন তিনি এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রচারণা শেষে ডিজিটাল প্রচারণার গাড়িটি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রা করে।

শেষ পর্যন্ত বগুড়ার রাজনীতিতে এই ডিজিটাল প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে—এমনটাই বলছেন স্থানীয়রা।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin