বগুড়ার গাবতলী সোনারায়ে তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদুর রহমান মাসুদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা মানুষের চরিত্র গঠনের প্রধান ভিত্তি। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক পাইকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট জহুরুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য মোতলিবুর রহমান, আতিকুল ইসলাম বিপ্লব, আবু জাফর, বিপ্লব মিয়া, সহকারী অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, সহকারী অধ্যাপক মোর্শেদুর রহমান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন, নীহার রঞ্জন দেব, ফারহানা ইয়াছমিন, শাহিনুর ইসলাম, ইফতেখার আহম্মেদ, চাঁন মিয়া ও আব্দুল মান্নান।
এছাড়া বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল, যুবদল নেতা রঞ্জু মিয়া সাদ্দাম এবং শিক্ষার্থী মায়া আক্তার ও রুমি খাতুন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. লতিফুল বারী রুবেল এবং প্রভাষক সুমাইয়া আক্তার।