সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

মা দিবস উপলক্ষে বিশেষ নিবেদন: মা যে আমার আশার আলোক বাতি

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯০ Time View

​নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৬
​বগুড়া: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। মা দিবসের এই পুণ্যলগ্নে জনহিতৈষী ও সৃজনশীল ব্যক্তিত্ব আব্দুল মমিন মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি আবেগঘন কবিতা উৎসর্গ করেছেন।
​কবিতার চরণে চরণে তিনি ফুটিয়ে তুলেছেন মায়ের অকৃত্রিম অবদান, যা আমাদের জীবনের প্রতিটি সংকটে আশার আলো দেখায়। পাঠকদের জন্য কবিতাটি নিচে তুলে ধরা হলো:
​মা
— আব্দুল মমিন
​মা যে আমার হতাশ মুখে
প্রাপ্তি রেখার হাসি,
মা যে আমার দুঃসময়ে
স্বপ্ন রাশি-রাশি।
​মা যে আমার বৃষ্টি-ঝড়ে
মাথার উপর ছাতি,
গহীন অন্ধকারে মা যে
আশার আলোক বাতি।
​মা আমাকে দুহাত ধরে
শেখান যে পথ চলা,
জীবন-সাগর ভাসতে শেখান
নেই কোনো যার তলা।
​সকল কিছু দেন শিখিয়ে
আমার প্রিয় মা যে,
সবখানেতে তিনি আছেন
আমার সকল কাজে।
​শান্তি মেলে পরানটাতে
সোনা মাকে রেখে,
মায়ের ছবি সারাটাক্ষণ
যাই আমি তাই এঁকে।
​মা দিবসের এই দিনে সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আব্দুল মমিনের এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin