শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নওগাঁয় থ্যালাসেমিয়া দিবস উদযাপন

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১১ Time View

নওগাঁয় থ্যালাসেমিয়া দিবস উদযাপন

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ ।। নওগাঁ ব্লাড সার্কেলের আয়োজনে নওগাঁয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (৮ মে,২০২৬ ) শহরের কলেজ মোড় সহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় থ্যালাসেমিয়া রোগীদের তালিকা, রক্তদাতা সংগ্রহ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।

নওগাঁ ব্লাড সার্কেল-এর সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার জন্য নিয়মিত অন্যের দেওয়া রক্ত গ্রহণ করতে হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। তাদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নওগাঁ ব্লাড সার্কেল সামর্থ্য অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। দুই জন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক কী না, তা নিশ্চিত হওয়া যায়। তাই, আমাদের বিয়ের আগেই বাহক করে পরীক্ষা করে ফেলা উচিত।

সংগঠনটির উপদেষ্টা মোঃ শাহনেওয়াজ রক্সি বলেন, “থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করেই বেঁচে থাকেন। তাই আমরা যারা সুস্থ আছি, তাদের প্রত্যেকেরই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। নওগাঁ ব্লাড সার্কেল থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের ব্যবস্থা করে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”

উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সাল থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করাই নওগাঁ ব্লাড সার্কেলের মূল কার্যক্রম।

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
০৮.০৫.২০২৬
০১৭৫৭৫৮৬৯১২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin