শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নকল অনলাইন পেইজের কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০২ Time View

নকল অনলাইন পেইজের কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

বগুড়ার কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনবিহীন কসমেটিকস ও বিভিন্ন পণ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করতেন। অভিযানে দেখা যায়, কোনো সরকারি অনুমোদন, বিএসটিআই সনদ কিংবা ড্রাগ প্রশাসনের নিবন্ধন ছাড়াই সেখানে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, লিপবাম ও আয়ুর্বেদিক পণ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া জনপ্রিয় “আশ-শিফা” ব্র্যান্ডের ব্যথানাশক তেলের আদলে “আশ-শিফা প্লাস” নামে একটি পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ উঠে। একইসঙ্গে বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলো অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল বলেও জানায় সংস্থাটি।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা নকল পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। সহযোগিতা করেন ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সহায়তায় ছিল RAB-12 ও জেলা পুলিশের দুটি টিম।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin