সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

নন্দীগ্রামে দীর্ঘদিনের রাস্তার ভোগান্তির অবসান, ইট সোলিং কাজের উদ্বোধন

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৩ Time View

নন্দীগ্রামে দীর্ঘদিনের রাস্তার ভোগান্তির অবসান, ইট সোলিং কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দামগাড়া ও মির্জাপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটলো। বছরের পর বছর চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তার কারণে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান।

৩নং ভাটরা ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান আনুষ্ঠানিকভাবে রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করেন। দামগাড়া বেহুলার বাড়ি থেকে দামগাড়া বাজার পর্যন্ত এবং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোফাজ্জলের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হয়েছে। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, “দামগাড়া ও মির্জাপুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার কারণে কষ্ট ভোগ করছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষকদের ফসল বাজারজাত করতে মারাত্মক সমস্যা হতো। জনগণের এই দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ।”
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহী সুলতানা রেমী, ইউপি সদস্য মোকলেছুর রহমান তোতা, ভাটরা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আ. ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবক শরিফুল ইসলাম, আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামবাসীরা এই উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞ। দ্রুত কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থারও উন্নতি হবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin