শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে জয়ভোগা মাদ্রাসায় গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৩ Time View

​প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে জয়ভোগা মাদ্রাসায় গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব
​নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া) | ০৫ জুলাই, ২০২৬
​বগুড়ার গাবতলীতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিকে সফল করতে এক বর্ণিল বৃক্ষরোপণ ও উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ‘গাবতলী বন্ধু সমাজ’ সংগঠন। রবিবার (০৫ জুলাই) দুপুর ১টায় উপজেলার জয়ভোগা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​‘সবুজে ভরুক ধরনী, গড়ি সুন্দর ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করায় গাবতলী বন্ধু সমাজ সংগঠনের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin