বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছাত্র শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাহালু–নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন আল-আমিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে বিএনপিতে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাহালু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুরুল হক মঞ্জু সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,
বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ নেতৃত্বের এই যোগদান দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণদের এই যোগদান বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।