আজ ১৫ জুন ২০২৬ তারিখে দেশের স্বনামধন্য মৎস্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর উদ্যোগে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায়, সোনালী প্যালেসে, দিনব্যাপী সেমিনার ও আধুনিক মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রায় ১০০ জন প্রান্তিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, রোগ প্রতিরোধ, পুকুর ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশ-এর হেড অব সেলস ড. রেজাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জোনাল সেলস ম্যানেজার তুহিন সরকার এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে অংশগ্রহণকারী খামারিরা আধুনিক মৎস্যচাষ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ গ্রহণ করেন, যা ভবিষ্যতে তাদের উৎপাদন বৃদ্ধি ও লাভজনক মাছ চাষে সহায়ক ভূমিকা রাখবে।