বগুড়ার আলোচিত ডা / কা / তি মামলার তদন্তে বরিশাল থেকে এক অভিযুক্ত আটক
সংবাদ:
বগুড়ায় সংঘটিত একটি আলোচিত ডা / কা / তি ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। র্যাব-১২ (সিপিএসসি বগুড়া) এবং র্যাব-৮ বরিশাল সদর কোম্পানির যৌথ অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত এক অভিযুক্তকে বরিশাল থেকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম ওরফে সোহেল মোল্লা। গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সদর এলাকার নতুন বাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত বছর ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে মালামাল পরিবহনের সময় একটি পিকআপ গাড়ী থামিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চালক ও সহকারীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে তাদের একটি নির্জন স্থানে ফেলে রেখে গাড়ী ও মালামাল নিয়ে চলে যাওয়ার অভিযোগে শাজাহানপুর থানায় একটি ডা / কা / তি মামলা দায়ের হয়।
মামলার পর থেকে অভিযুক্তদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে অভিযুক্তকে আটক করা সম্ভব হয় বলে জানানো হয়েছে।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে র্যাব কর্তৃপক্ষ।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া