নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার জ্বলেশ্বরীতলার মেধাবী সন্তান ডা. অন্তর সাহা এখন নিজ জেলার মানুষের সেবায় নিয়োজিত। ৪৮তম বিশেষ বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়া শেষে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৮তম বিসিএস থেকে মোট ৩,২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ডা. অন্তর সাহা শুধু ৪৮তম নয়, ৪৬তম বিসিএসেও মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করার পর এফসিপিএস পার্ট-১ শেষ করে তিনি বিসিএস-এ অংশ নেন। তার এই প্রত্যাবর্তন বগুড়াবাসীর জন্য গর্বের।