শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ার ৭টি আসনে নিবন্ধন করেছেন সাড়ে ২৪ হাজার ভোটার, এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টার: দেশে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এই পোস্টাল ভোটে প্রবাসী ছাড়াও দেশের মধ্যে যারা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবেন, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার-এই তিন ধরণের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে এবং গণভোটে ২৪ হাজার ৫৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৪৮৮ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৮১ জন নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, পোস্টাল ভোট দিতে নিবন্ধনের সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি।

এরমধ্যে সারাদেশ থেকে প্রবাসী ও দেশের মধ্য থেকে যারা পোস্টাল ভোট দিবেন সব মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নিবন্ধন করেছেন। তারমধ্যে দেশের মধ্য থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এতে পুরুষ ভোটার রয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৩০৫ জন, মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ৮৩৬ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ভোট দিতে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩৫৪ জন ও মহিলা ভোটার ৪৬৩ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ২ হাজার ৮১৬ জন নিবন্ধন করেছেন।

এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৭৫ জন ও মহিলা ভোটার ৩৪১ জন। বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন ও মহিলা ভোটার ৬৪২ জন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ২ হাজার ৫২৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৬ জন ও মহিলা ভোটার ৪৮১ জন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ৩ হাজার ১৭৯ জন নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin