শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া কালীতলা বাজারে ব্যবসায়ীদের মিলনমেলা, বনভোজনের সঙ্গে দোয়া ও সাংস্কৃতিক আয়োজন

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২১০ Time View

শিরোনাম:
কালীতলা বাজারে ব্যবসায়ীদের মিলনমেলা, বনভোজনের সঙ্গে দোয়া ও সাংস্কৃতিক আয়োজন

বগুড়ার কালীতলা বাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কালীতলা দোকান মালিক ও ব্যবসায়িক সমিতি’র বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে দিনভর আনন্দ-উৎসবে মেতে ওঠেন বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে ছিল প্রীতিভোজ, পারস্পরিক আড্ডা ও র‍্যাফেল ড্র। পাশাপাশি হালকা সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় মরহুম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সম্পর্কে সমিতির সভাপতি মোঃ সালাম মোল্লা বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আনন্দঘন এই মিলনমেলার পর্দা নামে, যা ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।

শিহাবুল্লাহ মারুফ, বগু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin