বগুড়া সদর-৬ আসনে গণসংযোগ
ধানের শীষই বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক: আহসান হাবিব মমি
বগুড়া ডেক্সঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর-৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নিয়মিত গণসংযোগ ও মিছিল কর্মসূচি পালন করছে শহর যুবদল।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও দোকান এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন,
“বাংলাদেশের মানুষের আশা, ভরসা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীকের নাম ধানের শীষ। ভোটে জিতলে দেশবাসীর প্রত্যাশা বাস্তবায়ন করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে শহর যুবদল নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছে এবং ভোটের দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কাজল মন্ডল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাগর খন্দকার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সহ-সভাপতি মোনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ওমাইদুল হাবীব মিমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ১৫ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
নেতারা বলেন, বগুড়া সদর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে।