বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্রে স্বাক্ষ
ডেস্ক রিপোর্ট :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
মনোনয়নপত্রে স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালউজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, বিশেষ সহকারী আতিকুর রহমান রুমন, মেহেদী হাসানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।