বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাফতুন আহম্মেদ খান রুবেল। এই দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এরুলিয়া ইউনিয়ন বিএনপি।
রোববার (৭ জুন) সকালে নবনির্বাচিত সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ-সভাপতি আবু তালেব পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন তাজু, মিজানুর রহমান এবং রাতিনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মাফতুন আহম্মেদ খান রুবেলের নতুন এই দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন।