বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি, ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল
বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মাফতুন আহম্মেদ খান রুবেল।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। তাঁর মনোনয়নের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মাফতুন আহম্মেদ খান রুবেলের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।
নবনিযুক্ত সভাপতি জনাব মাফতুন আহম্মেদ খান রুবেল প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।