শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View
Oplus_131072

পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই পথচারী বলে জানা গেছে। এ ঘটনায় নিস্তব্ধ পুরো বংশাল এলাকা। ভূমিকম্পে হঠাৎ এ দুর্ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা।

সরেজমিনে দেখা যায়, কসাইটুলি এলাকার ঘিঞ্জি সড়ক, ২০ কে.পি ঘোষ স্ট্রিটের বাংলা স্কুলের সামনের স্থানটিতে ইট-সিমেন্টের খোয়া পড়ে আছে। এখানেই ওই ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে ভূমিকম্পের সময়। আর এতেই তিনজন নিহত হন।উদ্ধারকাজের জন্য রাস্তা আংশিক বন্ধ ছিল এবং আশপাশে উৎসক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

ভবনটির মালিকের ভাতিজা রকি দাবি করেন, ছাদের পাশে শিশুদের জন্য তিন ফিট উচ্চতার একটি নিরাপত্তা দেয়াল ছিল। ভূমিকম্প শুরু হলে সেটাই ভেঙে পড়ে পথচারীরা গুরুতর আহত হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে কাউকে মৃত অবস্থায় পাওয়া যায়নি।তিনি আরও বলেন, সড়কের নিচে ত্রিপল দেওয়া ছিল। তাই ইট-খণ্ডের অনেকটাই সেখানে আটকে যায়।ভবনটির নিচতলায় থাকা ‘বিসমিল্লাহ গরু-খাশি মাংস সাপ্লাই’ দোকানের কর্মচারী মো. হালিম ঘটনার সময় দোকানের ভেতরে ছিলেন। তিনি বলেন, হঠাৎ ওপর থেকে পড়ার শব্দ পাই। একই সময়ে ভূমিকম্পের কম্পনও টের পাই। পরে বাইরে বেরিয়ে দেখি সবাই দৌড়াচ্ছে।

৩ জন নিহতের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin