শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪৩ Time View

মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা

বগুড়া সদর উপজেলার নিশিন্দারায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাইকে বিএনপির নাম বারবার উচ্চারণ করাকে কেন্দ্র করে আব্দুল হান্নান নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি পলাশের বিরুদ্ধে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হান্নান নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট চলছিল। এ সময় মাইকে বিএনপির নাম ঘন ঘন বলায় ক্ষিপ্ত হয়ে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম পলাশ ও তার দলবল আব্দুল হান্নানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত হান্নানকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল সদর থানা পুলিশের এক টিম পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এ বিষয়ে নিশিন্দারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বলেন, “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মতো একটি সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি কঠোর শাস্তির দাবি করছি।”

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী বলেন, বিষয়টি অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin