নিজস্ব প্রতিবেদক, শাজাহানপুর (বগুড়া):
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার ‘শ্মশানকান্দি উত্তরপাড়া যুব উন্নয়ন সংঘ’।
আজ ১৮ই মার্চ ২০২৬, বুধবার বিকেলে শাজাহানপুর উপজেলার পেরিহাট সংলগ্ন শ্মশানকান্দি উত্তরপাড়া এলাকায় সংঘের অস্থায়ী কার্যালয় থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার ২০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল:
বিতরণকালে সংঘের সদস্যরা জানান, “আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এলাকার যুবকদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে সহায়তা করবে। পবিত্র ঈদে কেউ যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্মশানকান্দি উত্তরপাড়া যুব উন্নয়ন সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন। যুবকদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।