মেধা ও দেশপ্রেম নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি সন্ধান সরকারের
বগুড়া প্রতিনিধি | ৪ জুন, ২০২৬
এইচএসসি-২৫ ব্যাচ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে বর্ণাঢ্য ‘কৃতি সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, “তোমরা যারা আজ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছো, তারা আমাদের গর্ব। তবে কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, মেধা, সততা ও গভীর দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণের মূল কারিগর। তোমাদের জ্ঞান ও কর্মদক্ষতা যেন দেশ ও জাতির কল্যাণে ব্যবহৃত হয়, সেই প্রত্যাশা করি।”
কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের এই আয়োজন তাদের ভবিষ্যতের পথচলায় নতুন প্রেরণা ও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। অনুষ্ঠানটি পরিচালনা করে এডমিন প্যানেল।
#হাবিবুর_রশিদ_সন্ধান_সরকার #বগুড়া_জেলা_ছাত্রদল #কৃতী_সংবর্ধনা_২০২৬ #কৃতী_শিক্ষার্থী #শিক্ষা #বাংলাদেশ