শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

রামেশ্বরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান মানবিক যুবনেতা জনি ইসলাম

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০২ Time View
  •  রামেশ্বরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান মানবিক যুবনেতা জনি ইসলাম
    ​গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব জনাব মো: জনি ইসলাম। তিনি গাবতলী উপজেলা যুবদলের অন্যতম সদস্য এবং বর্তমানে গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।
    ​দীর্ঘদিন ধরে রামেশ্বরপুর ইউনিয়নসহ গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনি ইসলাম। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    ​স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি আগামীতে সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজ করতে চান তিনি। একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়েই তিনি এই নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
    ​এলাকার সাধারণ মানুষের অভিমত, মো: জনি ইসলাম একজন সৎ, নীতিবান, কর্মঠ ও মানবদরদী নেতা। তরুণ এই নেতার সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে রামেশ্বরপুরের সর্বস্তরের জনগণ তাঁর পাশে এসে দাঁড়াচ্ছেন।
    ​চেয়ারম্যান পদপ্রার্থী মো: জনি ইসলাম জানান—
    ​”জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি রামেশ্বরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যাবো।”
    ​একটি যোগ্য, সৎ ও মানবিক নেতৃত্বকে জয়যুক্ত করতে রামেশ্বরপুর ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে তাঁর পাশে থাকার এবং সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin