শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেফতার

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View
  1. র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেফতার

    বগুড়া সদর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নি / র্যা / ত / ন এবং প / র্নো / গ্রা / ফি সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র‍্যাব-৭ এর সিপিসি-১ ফেনীর যৌথ অভিযানে ফেনী জেলার সোনাগাজী থানাধীন উত্তর চরমজলিশপুর এলাকা থেকে আসামি আব্দুল মুহিত রাউহা (২১) কে গ্রেফতার করা হয়।

    র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে বিবাহের আশ্বাসে বিশ্বাস অর্জন করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। এক পর্যায়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ভিকটিম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

    মামলার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin