র্যাব-১২ অভিযানে বগুড়ায় একাধিক মামলার তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ গ্রে / ফ / তা র
বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত বি / স্ফো / র / ক দ্রব্য ও অন্যান্য একাধিক মামলার তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ একজনকে গ্রে / ফ / তা / র করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার একটি মামলায় তদন্তাধীন সন্দিগ্ধ আসামি মোঃ সোহাগ সরকার (৪৫) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন চক সূত্রাপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রে / ফ / তা / র করতে সক্ষম হয়।
গ্রে / ফ / তা / র হওয়া ব্যক্তি বগুড়া সদর থানার একাধিক ধারায় রুজু হওয়া মামলার তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ বলে জানায় র্যাব। অভিযানের পর তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।