শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী: বগুড়ায় যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে উষ্ণ অভ্যর্থনা
বগুড়া | ০৫ জুন ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজশাহী বিভাগীয় আলোচনা সভায় যোগ দিতে বগুড়ায় পৌঁছেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নূরুল ইসলাম নয়ন, এমপি।
আজ শুক্রবার সকালে বগুড়ার ‘ফুড ভিলেজে’ পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান।
বগুড়ার বাগবাড়ীতে “শহীদ জিয়ার জীবন ও কর্ম” শীর্ষক এই বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুবদলের এই শীর্ষ নেতার। সভায় যোগদানের উদ্দেশ্যে তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।