ক্যাম্পাস প্রতিনিধি
সরকারি আজিজুল হক কলেজ আতিকুল ইসলাম বিপ্লব এর উদ্যোগে “মাদকবিরোধী ও ধূমপানমুক্ত ক্যাম্পাস” গড়ার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ওয়াহিদ আলী সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম রেজা এবং দর্শন বিভাগের অধ্যাপক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে মাদকমুক্ত ও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠন জরুরি।”
ছাত্রদল নেতারা জানান, মাদক ও ধূমপানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে