নিজস্ব প্রতিবেদক, বগুড়া | সোমবার, ২৩ মার্চ ২০২৬
বগুড়ায় কর্মরত তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে শহরের পর্যটন মোটেল সংলগ্ন হোটেল নাজ গার্ডেনের হলরুমে ৯০ দশকের স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন:
”সাংবাদিকতা একটি আদর্শিক ও মহৎ পেশা। কেউ এটি আদর্শের টানে করেন, আবার কেউ আয়ের জন্য। তবে এই পেশার মান ও সুনাম অক্ষুণ্ণ রাখা প্রতিটি সংবাদকর্মীর দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংবাদপত্র পরিবারের একজন সদস্য এবং বগুড়ার কৃতী সন্তান হিসেবে এই অঞ্চলের সাংবাদিকদের মানোন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে।