শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন কারখানায় অভিযান, মালিকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন কারখানায় অভিযান, মালিকের ৬ মাসের কারাদণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি এবং বাজারজাত করার অভিযোগে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কারখানা থেকে জব্দ করা নকল পণ্য, মোড়ক ও বিভিন্ন তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন।
রবিবার সকালে সান্তাহার উপহার এলাকায় কয়েকটি দোকানে খাবার স্যালাইন বিক্রির সময় স্থানীয় এক দোকানি তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জিজ্ঞাসাবাদে হামিদুল ইসলাম নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক এবং পণ্য তৈরির বিভিন্ন উপকরণ ও আলামত পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জব্দ করা অবৈধ পণ্য, নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।
অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin