সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

সোনাতলায় ছুটিতে এসে আনসার সদস্যের আত্ম/হত্যা: এলাকায় শোকের ছায়া

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৭৭ Time View

সোনাতলায় ছুটিতে এসে আনসার সদস্যের আত্ম/হত্যা: এলাকায় শোকের ছায়া

​নিজস্ব প্রতিবেদক, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলায় ছুটিতে এসে মো. আব্দুল ওহাব বাবু (২৫) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য গলায় ফাঁস দিয়ে আত্ম/হত্যা করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত আব্দুল ওহাব বাবু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলায় আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে কর্মরত ছিলেন।

​ঘটনার বিবরণ

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ৭ দিনের ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন ওহাব বাবু। মঙ্গলবার সকালে নিজ ঘরের তীরের সাথে ওহাবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হলেও দেখা যায় ততক্ষণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কোনো কলহ বা দ্বন্দ্বের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।

​এলাকায় শোকের মাতম

​নিহতের স্বজনরা জানান, আজই তার ছুটি শেষ হওয়ার কথা ছিল। কর্মস্থলে ফেরার দিনই তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin