প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন বগুড়ার গর্ব আতিকুল ইসলাম বিপ্লব
**নিজস্ব প্রতিবেদক, বগুড়া:**
যুব স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান গ্রহণ করেছেন বগুড়ার গাবতলী উপজেলার কৃতী সন্তান আতিকুল ইসলাম বিপ্লব।
শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা ও অনুদান গ্রহণ করেন।
আতিকুল ইসলাম বিপ্লব সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর এই অর্জন গাবতলীসহ বগুড়ার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতেও তিনি মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সবার।