বগুড়া সদর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নি / র্যা / ত / ন এবং প / র্নো / গ্রা / ফি সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং র্যাব-৭ এর সিপিসি-১ ফেনীর যৌথ অভিযানে ফেনী জেলার সোনাগাজী থানাধীন উত্তর চরমজলিশপুর এলাকা থেকে আসামি আব্দুল মুহিত রাউহা (২১) কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে বিবাহের আশ্বাসে বিশ্বাস অর্জন করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। এক পর্যায়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ভিকটিম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া