শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বদলগাছীতে নির্বাচনী উঠান বৈঠক, ভোটারদের মুখোমুখি প্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

বদলগাছীতে নির্বাচনী উঠান বৈঠক, ভোটারদের মুখোমুখি প্রতিনিধিরা

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ভোট’। সেই আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী উঠান বৈঠক।

সোমবার(১০ নভেম্বর) বিকেলে বদলগাছী উপজেলার আধাইপুর ও কোলা ইউনিয়নের কেশাইল,বনগ্রাম মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে প্রার্থীরা ভোটারদের মুখোমুখি হয়ে তুলে ধরেন তাদের প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্মানিত ১ নং সদস্য মনিরা সুলতানা। তিনি বলেন, “বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বদলগাছীর প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া। তবে সকল কে সজাগ থাকতে হবে। একটি দল এরই মধ্যে নির্বাচন বানচালের পায়তারা করছে। সকল কে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাত শক্তিশালী করতে হবে।”

স্থানীয় ভোটার মজিদা খাতুন বলেন, “এমন উঠান বৈঠকে আমরা সরাসরি প্রশ্ন করতে পারি, কে কী করবে জানতে পারি—এটাই সবচেয়ে ভালো দিক।”

অন্যদিকে তরুণ ভোটার হাসান আলী জানান, “আগে শুধু পোস্টার দেখতাম, এখন সরাসরি কথা শুনতে পারছি। এটা ভোটারদের সচেতন করছে।”

উঠান বৈঠকে উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে ভোটারদের নানা প্রশ্নে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রার্থীরাও নিজেদের যোগ্যতা তুলে ধরতে ব্যস্ত সময় পার করেন।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নুর ইসলাম,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান পিন্টু,উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নান্নু রহমান, কোলা ইউনিয়ন যুব দলের সভাপতি হাসান আলী হাসু,সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ ছাত্রদল,যুবদল,শ্রমিক দল,মহিলা দল অন্যান্য নেতাকর্মীরা।

বদলগাছীর প্রতিটি গ্রামেই এখন শোনা যাচ্ছে নির্বাচনি স্লোগান, তর্ক-বিতর্ক আর ভবিষ্যৎ প্রত্যাশার গল্প—এ যেন এক উৎসবমুখর গণতন্ত্রের উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin