সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

বিয়ের দাবিতে প্রেমিকের দোকানে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

বিয়ের দাবিতে প্রেমিকের দোকানে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

​নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি বাজার এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গ্লাস দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মোছাঃ মুক্তারা খাতুন (৩২) নামে এক নারী। সোমবার (২৩ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার বিবরণ

​স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের ধুন্দার বাজার এলাকার প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তারা খাতুনের সাথে নাটোরের সিংড়া উপজেলার জিয়াপাড়া গ্রামের সোহরাব হোসেনের (৪২) দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সোহরাব বর্তমানে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার জনতা মার্কেটে ব্যবসা করেন।

​সোমবার মুক্তারা খাতুন সোহরাবের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এতে সোহরাব অস্বীকৃতি জানিয়ে তালবাহানা শুরু করলে ক্ষিপ্ত হয়ে মুক্তারা দোকানের গ্লাস দিয়ে নিজের শরীরে আঘাত করতে থাকেন। এতে তিনি রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই অভিযুক্ত প্রেমিক সোহরাব কৌশলে পালিয়ে যান।

​নেপথ্যে ভয়াবহ প্রতারণার অভিযোগ

​অনুসন্ধানে জানা গেছে, মুক্তারা খাতুনের স্বামী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। অসুস্থ স্বামীর অসহায়ত্বের সুযোগ নিয়ে মুক্তারা শর্ত দিয়েছিলেন যে, সম্পত্তি ও নগদ টাকা তার নামে লিখে দিলে তিনি স্বামীকে কিডনি দান করবেন।

​স্ত্রীর কথায় বিশ্বাস করে জাহাঙ্গীর আলম তার জমি ও অর্থ মুক্তারার নামে লিখে দেন। কিন্তু সম্পদ হাতে পাওয়ার পর মুক্তারা কিডনি না দিয়ে সেই অর্থ নিয়ে প্রেমিক সোহরাবের সাথে মেতে ওঠেন। স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin