শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ Time View
Oplus_131072

মঙ্গলবার (১১ই নভেম্বর) রাত সাড়ে ৯টার পর এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে, অর্থাৎ জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে আকস্মিক এই বিস্ফোরণগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পর পর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই আমাদের থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

তিনি আরও যোগ করেন, ঘটনাস্থলটি ঠিক আমাদের থানা এলাকায় পড়েছে কিনা বা এর আইনগত দিক কী, তা কর্মকর্তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin