বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা কে দেখতে হাসপাতালে যুবদল নেতৃবৃন্দ
উপশিরোনাম:
ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার দ্রুত আরোগ্য কামনা করেছেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে টিএমএসএস রাফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিলুর ইসলাম বিচিত্র ও এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ সুজন, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসসহ জেলা, শহর, সদর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে বলেন,
> “বাদশা ভাই আমাদের সবার প্রেরণার উৎস। তার নেতৃত্বে বগুড়ার বিএনপি আরও শক্তিশালী হয়েছে। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন—এই দোয়া করছি। একই সঙ্গে সকল নেতাকর্মীদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি।”
হাসপাতালে উপস্থিত যুবদল নেতৃবৃন্দও বাদশা ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।