সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

গাঁজা সেবন সংবাদের জেরে সাংবাদিকদের ওপর চড়াও বামনেতা ইভান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

গাঁজা সেবন সংবাদের জেরে সাংবাদিকদের ওপর চড়াও বামনেতা ইভান

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদীচীর রুমে গাঁজা সেবনের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বাম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সভাপতি ইভান তাহসিবের নেতৃত্বে বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে নিয়ে দুই সাংবাদিককে ঘিরে ধরে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। এরআগে গতকাল উদীচীর রুমে গাজা সেবনের বিষয়টি নিয়ে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ ঘিরেই দুই সাংবাদিককে হেনস্তার চেষ্টা বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা।

শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টা নাগাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় চা পান করতে গেলে ইভান তাহসিব উদীচীর নেতাকর্মীসহ ১৫-২০ জন বামপন্থি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ঘিরে ধরে মব সৃষ্টির চেষ্টা করেন বলে জানা যায়।

প্রতক্ষদর্শীরা আরও জানান, এসময় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর চড়াও হন তারা। কেন এ সংবাদ প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে উচ্চস্বরে প্রশ্ন তোলেন এবং উত্তেজিত আচরণ করেন। সাংবাদিকরা জানান, তারা যেকোনো বিষয়ে প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের অনুরোধ জানালে বাম নেতারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনার একপর্যায়ে মেহেদী ও ইউছুবকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সালমান ইসলাম রিয়ন বলেন, মেহেদী ভাই এবং ইউছুব ভাই সেখানে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখনই ইভানসহ বাকিরা তাদেরকে ঘিরে ধরে তাদের ওপর চড়াও হোন। উচ্চবাচ্য শুরু করেন। তাদেরকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান বলেন, “চায়ের দোকানের সামনে মোস্তাকিন নামের একজন আমাকে এসে বলে ভাইয়া আপনি তো আমাকে চেনেন। আমি বললাম হ্যাঁ চিনি। তখন সে উত্তরে বলে ‘ভাই, আপনি একজন খারাপ মানুষ।’ এই কথাটা ৫-৭ বলে আমাকে উত্তেজিত করার চেষ্টা করে। আমি সামান্য উত্তেজিত না হয়েও তার সাথে কথা বলি। এরপর পাশ থেকে ইভান এসে আমাদের বলে কালকে আলোচনা হয়েছে নিউজ না করার জন্য। আজকে এভাবে তথ্য প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ করলেন। আপনাদের ইথিকস নাই।”

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুব ওসমান বলেন, আমি এবং আমার সভাপতি টিএসসি তে চা পান করছিলাম। এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিভ উদীচীর নেতাকর্মীসহ বাম নেতাদের সাথে নিয়ে এসে আমাদের ঘিরে ধরেন। এরপর ইভান আমাদের সাথে উচ্চবাচ্য শুরু করেন। তারা আমাদের সাথে উচ্চকণ্ঠে নিউজ কেন প্রকাশিত হয়েছে তার কারণ জানতে চান। তখন আমরা বলি, সংবাদ প্রকাশের মতো ঘটনা ঘটেছে বলেই নিউজ করা হয়েছে। তখন ইভান চিৎকার করে প্রমাণ দেখানোর কথা বলে। তখন আমি বলি, আপনি যথাযথ জায়গায় যোগাযোগ করেন, সেখানেই প্রমাণ উত্থাপন করা হবে। তখন ইভান বলে, এগুলা সাংবাদিকতার ইথিকসের মধ্যে পড়েনা। তখন আমরা বলি, আপনাদের কাছ থেকে আমাদের ইথিকস শেখার কেউ নেই। অভিযোগ থাকলে যথাযথ জায়গায় গিয়ে অভিযোগ করুন। তখন আমরা আপনাদের যেভাবে দেখার দেখে নেবো। তখন আমি বলি, আপনারা সবাই এখানে মব তৈরির চেষ্টা করছেন। এরপর আমরা সেখান থেকে চলে আসি।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উদীচীর কক্ষে তীব্র গাজার গন্ধ পেয়ে কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে গেলে উদীচীর একাধিক সদস্য তাদের ওপর চড়াও হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin