শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে প্রেমের টানে দ্বিতীয় বিয়ে, অবশেষে মহাসড়কে মিলল গোলাপির ক্ষতবিক্ষত লাশ

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

বগুড়ার শেরপুরে প্রেমের টানে ঘর ছেড়ে যাওয়া তরুণী গোলাপি বেগমের (২৮) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার সকালে শাহজাহানপুর ও শেরপুরের মাঝামাঝি ফারহানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাপি কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গোলাপির প্রথম বিয়ে হয়েছিল স্থানীয় এক যুবকের সঙ্গে, তাদের সংসারে রয়েছে দুই সন্তান। পরে একই উপজেলার টাউন কলোনী এলাকার বিবাহিত যুবক ইমন নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি।

গোলাপিকে প্রথমে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন ইমন। পাঁচ দিন পর গোলাপির পরিবার তাকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু কিছুদিন পর পুনরায় গোলাপিকে ভাগিয়ে নিয়ে যায় ইমন। এ ঘটনায় গোলাপির পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দুই মাস আগে তারা ফারহানা ফিলিং স্টেশনের সামনে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। তবে সম্প্রতি ইমন ও তার প্রথম স্ত্রীর মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় গোলাপির সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে। প্রায়ই গোলাপিকে শারীরিকভাবে নির্যাতন করত ইমন বলে অভিযোগ করেছেন গোলাপির চাচা জিয়াউল হক।

আজ শুক্রবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে ক্ষতবিক্ষত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হাইওয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন,
“প্রাথমিকভাবে ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত করে দেখা হচ্ছে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin