শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলী মডেল থানা পুলিশের সাফল্য: জানালার গ্রিল কাটা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫১ Time View

​নিজস্ব প্রতিবেদক, গাবতলী | ১৫ মে, ২০২৬
​বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসানের নির্দেশে পরিচালিত এক বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে চুরিকৃত বিপুল পরিমাণ স্বর্ণালংকার।
​ঘটনার প্রেক্ষাপট
​গত ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় গাবতলী পৌরসভার কলেজপাড়া এলাকায় জনৈক কাজী হাফিজুর রহমানের ভাড়া বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় গাবতলী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।
​যেভাবে চলল অভিযান
​মামলা রুজুর পর ওসি রাকিব হাসানের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর শনাক্তে মাঠে নামে পুলিশ। ১৫ মে দিবাগত রাত ০৪:০০ ঘটিকায় বগুড়া শহরের ফুলপট্টি এলাকায় অবস্থিত ‘আমীর গেস্ট হাউজ’ হোটেলের ৬১৩ নম্বর রুমে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোঃ বিশু আহমেদকে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে বিশুর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শেরপুর থানার গাড়ীদহ কুঠিরভিটা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়
​১. মোঃ বিশু আহমেদ (২৮): পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- কলম মহিষ্মারি, সিংড়া, নাটোর। (বর্তমান ঠিকানা: গাড়ীদহ কুঠিরভিটা, শেরপুর, বগুড়া)।
২. মোঃ তুহিন (২৮): পিতা- মোঃ ফরহাদ হোসেন, সাং- গাড়ীদহ কুঠিরভিটা, শেরপুর, বগুড়া।
​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিশু আহমেদ একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বগুড়া সদর ও গাইবান্ধা সদর থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
​উদ্ধারকৃত মালামাল
​আসামিদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
​০১টি স্বর্ণের হার (ওজন: ১৫ আনা)
​০১টি স্বর্ণের হার (ওজন: ৫ আনা ৪ রতি)
​০১ জোড়া স্বর্ণের কানের দুল (ওজন: ৩ আনা ৫ রতি)
​০১ জোড়া স্বর্ণের কানের রিং (ওজন: ১ আনা)
​পুলিশের বক্তব্য
​গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, চুরির অভিযোগ পাওয়ার পরপরই আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করি। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin